
বসন্ত তুমি বার বার এসো
আমাদের জীবনে।
তোমার ঝরা পাতা গুলো উড়ে উড়ে
এসেছে আমার হৃদপদ্মে।
কী দারুণ অনুভূতি উপলব্ধি কোরলাম।
তুমি তো এসেছিলে প্রেমের দুয়ার খুলে।আশার স্বপ্ন
নিয়ে অদম্য ভালোবাসায় নব উদ্যমে
হৃদয়ঙ্গম করতাম তোমার বসন্তের প্রাঙ্গনে।
কিন্তু হায়, প্রেমিক যুগল ভারাক্রান্ত হৃদয়ে গৃহেবন্দী।
অষ্টাদশীর চঞ্চল হরিণী মনে বিষাদের কালিমালিপ্ত।
বসন্তের প্রেমের তরুলতাগুলো দুমরে মুচরে মৃতপ্রায়।
আমি কাঙ্খিত আশায় আগামী বসন্তের পরশ নেবো বলে, তোমার ঝরা পাতায় আমার কষ্টের রং দিয়ে
কাব্যমালা লিখে দিয়েছি তোমায়।
ঋতুরাজ বসন্ত তুমি এসো আবার, ঝলমলে প্রকৃতির
ভালোবাসার আবেগময় মায়া রুপ নিয়ে।
বউ কথা কও কুউ -উ, কুউ-উ পাখীর মিষ্টি ডাক,আর
পলাশ, শিমুল, কৃষ্ণচুড়া ফুলের সৌরভের আন্দোলিত
দোলায় নেচে উঠবে আবার বসন্ত বল্লরী।
প্রাণে সঞ্চার হবে আমার ও আমার সখার,
আমার প্রাণের বন্ধুদের।
বাতায়নে তোমার এলোমেলো অস্থির হাওয়া যখন
আমায় পাগল করে তোলে, তখন আমি চুপি চুপি
ঝুমকো লতায় গা এলিয়ে নিজেকে আবিষ্কার করি।
বসন্তের শাড়ীতে আমায় মানায় ভালো কিন্তু হায়,
সেই শাড়ীতে তোমায় সম্ভাষণ জানাতেই পারিনি।
তাই তো বলি, তুমি এসো,আবার এসো
আমাদের জীবনে।
কী এক মোহনীয় আশায় তোমায় দিলাম বিদায়।
নতুন বছরের ভালোবাসার ছোঁয়ায় জীবন আবার
উদ্ভাসিত হবে।
কাঙ্খিত ভোরের সুরের রাগিনী আবার বেজে উঠবে।।